বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে সিএমএসএমই'র আওতায় পুনঃঅর্থায়ন সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স রুমে এ চুক্তি স্বাক্ষর শেষে ডকুমেন্ট বিনিময় করছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্‌তে আলী ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার।

এ সময় বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম, এসএমই বিভাগের উপমহাব্যবস্থাপক রফিকুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা ও এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রাম্‌স ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।