সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সিএমএম কোর্টে মেয়ার প্রস্তুতি চলছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) গ্রেফতার করা হয়েছে। তাদের গ্রেফতারের বিষয়টি একাধিক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মাইনুল হোসেন।

পুলিশ সূত্র জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানী ঢাকার সদরঘাট এলাকা থেকে নিউমার্কেট থানায় রুজুকৃত মামলায় তাদের গ্রেফতার করা হয়।