বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপির) সহযোগিতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম থেকে মোস্তফা কামালকে গ্রেফতার করা হয়। তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।

সাবেক সচিবের বিরুদ্ধে ঢাকায় বিভিন্ন থানায় মামলা আছে। কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে সেটা এখনো পরিষ্কার নয়।