কক্সবাজারের টেকনাফে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে এক জেলে নিহত নিহত হয়েছেন। এ ঘটনায় আটক হয়েছেন একজন। বুধবার রাতে সাবরাংয়ের শাহপরীরদ্বীপ ডাংগরপাড়া স্কুল সড়কে এ ঘটনা ঘটে। নিহত মো. ইসমাইল (২০) ডাঙ্গারপাড়ার রশিদ আহমদের ছেলে।

জানা যায়, শাহপরীর দ্বীপের ডাঙ্গারপাড়া এলাকার বাসিন্দা সোনা আলীর ছেলে মোহাম্মদ নুরুর মালিকানাধীন নৌকায় জেলে হিসেবে কাজ করতেন মো. ইসমাঈল। বুধবার বিকালে নৌকা নিয়ে মাছ ধরতে না যাওয়াকে কেন্দ্র করে মালিক মোহাম্মদ নুরু তার স্বজনদের সঙ্গে কথা কাটাকাটি হয় ইসমাঈলের।