জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানসহ চুক্তি ভিত্তিতে থাকা
১০ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। আজ বুধবার (১৪ আগস্ট) এ বিষয়ে পৃথক
প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
চুক্তি বাতিল হওয়া সচিবেরা হলেন এনবিআরের সচিব আবু হেনা রহমাতুল মুনিম,
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আবদুস সালাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ
বি এম আমিনুল্লাহ নুরী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান লোকমান
হোসেন মিয়া এবং নির্বাহী সদস্য (সচিব) মো. খাইরুল ইসলাম, পরিকল্পনা বিভাগের সিনিয়র
সচিব সত্যজিৎ কর্মকার, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল
হোসেন, কৃষি মন্ত্রণালয়ের সচিব বেগম ওয়াহিদা আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের
সচিব মো. আলী হোসেন এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর।










