পায়রা ওড়ানো, বর্ণাঢ্য শোভাযাত্রা, গণিত অলিম্পিয়াড, নবীনবরণসহ নানা কর্মসূচিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তর্জাতিক গণিত দিবস উদযাপিত হয়েছে। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের সামনে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন পায়রা উড়িয়ে আন্তর্জাতিক গণিত দিবসের দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন। পায়রা ওড়ানোর পর শুরু হয় শোভাযাত্রা। গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. হাফিজ উদ্দিনের সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠানে যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. হারুন রশীদ, শামীমা আক্তার, সমীরণ ম্লল, মো. নয়ন ঢালী, দীপা রায়, শারমিন বানু, প্রভাষক নজরুল ইসলাম, মোহাম্মদ আসিফ আরেফিন, ফি ফয়সাল আহমেদ, জে আর এম বোরহান, মো. রায়হান প্রধানসহ বিভাগটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।