ঝিনাইদহে করোনাকালে ক্ষতিগ্রস্ত ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার বিতরণ করা হয়েছে। গতকাল সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়ন পরিষদ চত্বরে এ অর্থ বিতরণ করা হয়। ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমান, ইউনিয়ন ট্যাগ কর্মকর্তা নিউটন বাইন, ইউপি সচিব প্রতাপ আদিত্য বিশ্বাস প্রমুখ।
ঝিনাইদহে দরিদ্ররা পেলেন প্রধানমন্ত্রীর উপহার
ঝিনাইদহে করোনাকালে ক্ষতিগ্রস্ত ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার বিতরণ করা হয়েছে। গতকাল সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়ন পরিষদ চত্বরে এ অর্থ বিতরণ করা হয়।










