ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির মতে, এর মাধ্যমে দেশ কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে। গতকাল রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘তফসিলের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, দেশ কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে। নির্বাচন সুষ্ঠু করা নির্বাচন কমিশনের দায়িত্ব। আমরা আশা করি কমিশন সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন করবে। আশা করি নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্বমূলক সংসদ প্রতিষ্ঠা হবে।’