নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ প্লান্ট উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলা ১১টায় নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল প্রধান অতিথি থেকে এ প্লান্ট উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা রতন কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম বকুল, ইউএনও প্রিয়াংকা দেবী পাল, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদুজ্জামান, ওসি সিরাজুল ইসলাম প্রমুখ। নতুন প্লান্টে একসঙ্গে ১৫ জন রোগী অক্সিজেন সেবা পাবেন।