চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভায় নির্মীয়মাণ একটি ভবন থেকে পড়ে মো. জামাল উদ্দিন (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে নাজিরহাট বাজারের দরবার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন হাটহাজারীর মোহাম্মদ ছালামের ছেলে।

ভবন মালিক মো. কাশেম জানান, জামাল উদ্দিন দীর্ঘদিন ছয়তলা ভবনে কাজ করছিলেন। গতকাল সকালে কাজ করার সময় অসাবধানতাবশত ওপর থেকে নিচে পড়ে যান। আহতাবস্থায় ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।