খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় আরো একজনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগটিতে ৩৭ জনের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হলো। এছাড়াও কুষ্টিয়ায় একজন করোনারোগী মারা গেছেন। খুলনা বিভাগে এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হল।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশিদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, গেল ২৪ ঘণ্টায় এ বিভাগে ৩৯৮ জনকে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। এর মধ্যে ২৪ জন রয়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। আর ১ হাজার ২১৭ জনকে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। আর নতুন করে আইসোলেশনে নেয়া হয়েছে তিনজনকে এবং আইসোলেশন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৫ জনকে।
তিনি আরও জানান, বিভাগের জেলাগুলোর মধ্যে আটজন করোনা পজিটিভ ও একজন মৃত নিয়ে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে খুলনায়। এছাড়াও কুষ্টিয়া জেলাতেয় পাঁচজন করোনা পজিটিভ এর মধ্যে একজন ও মেহেরপুর জেলায় দুজন করোনা আক্রান্তের মধ্যে একজন মারা গেছেন। এর পাশাপশি চুয়াডাঙ্গায় সাতজন, নড়াইলে ছয়জন, যশোরে ছয়জন, বাগেরহাটে একজন এবং মাগুরায় একজন করোনা পজিটিভ রয়েছেন।










