গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাকচাপায় কবির হোসেন (৭০) নামের এক বৃদ্ধ
নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে উপজেলার ছাপরহাটি ইউনিয়নের বালারছিড়া-শোভাগঞ্জ
সড়কের বাদশা মিয়া রাইস মিলের পাশে ছোটব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কবির হোসেন উপজেলার শোভাগঞ্জের উত্তর মরুয়াদহ গ্রামের মৃত জালাল
হোসেন জাল্লাদুরের ছেলে।
ছাপরহাটি ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য আনছার আলী এ তথ্য নিশ্চিত
করেন। স্থানীয়দের বরাতে তিনি বলেন, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়ে ওই স্থানে
পৌঁছলে অপর দিক থেকে একটি ট্রাক এসে তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত
করেছেন।









