চট্টগ্রামের ফটিকছড়িতে মাটি কাটার অভিযোগে দুজনকে ৫ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গতকাল উপজেলার পাইন্দং ইউনিয়নের জুগনিঘাটা ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মো. আলমগীর ও হাবিবুল্লাহকে আটক করে জরিমানা করা হয়। পাশাপাশি তারা ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবেন না মর্মে মুচলেকা নেয়া হয় বলে জানিয়েছেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল।
জরিমানা
চট্টগ্রামের ফটিকছড়িতে মাটি কাটার অভিযোগে দুজনকে ৫ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।









