তিন ঘণ্টার জন্য আজ বন্ধ থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন। এ তথ্য জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী কোম্পানি ডিএমটিসিএল।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এক সংক্ষিপ্ত বার্তায় বলা হয়েছে, আজ বুধবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি (স্টপেজ) সাময়িকভাবে বন্ধ থাকবে।
আরো বলা হয়, যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য ডিএমটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।










