কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আরিফুল ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মহেশখালীয়াপাড়ার মৎস্যঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আরিফুল ইসলাম টেকনাফ সদর ইউনিয়নের মহেষখালীয়াপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে
পুলিশের দাবি, নিহত আরিফুল এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ অন্তত ছয়টি মামলা রয়েছে।
টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, রাত ৩টার দিকে সন্ত্রাসী আরিফুল দলবল নিয়ে মহেশখালীয়াপাড়া মৎস্যঘাট এলাকায় অবস্থান করছে- এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে যায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।
একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে আরিফুলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরিফুলকে মৃত ঘোষণা করেন।
ওসি প্রদীপ দাশ আরও জানান, নিহত আরিফুল হত্যাসহ ছয়টিরও অধিক মামলার পলাতক আসামি ছিলেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।
টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে যুবক নিহত
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আরিফুল ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মহেশখালীয়াপাড়ার মৎস্যঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম টেকনাফ সদর ইউনিয়নের মহেষখালীয়াপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে










