নারায়ণগঞ্জে প্রতারণা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত
আসামি মো. আমিনকে (৪১) ঢাকার ডেমরা থেকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে অভিযান
চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আজ শুক্রবার (৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে
এ তথ্য জানায় র্যাব। গ্রেফতারকৃত আমিনের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন মঙ্গলেরগাও
এলাকায়।
র্যাব ১১ এর মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান
সাঈদ জিকু জানান, মো. আমিন ২০১৬ সালে মামলার বাদী আবু তাহের মেম্বারের কাছ থেকে প্রতারণা
করে ৪০ লাখ টাকা আত্মসাৎ করে। দীর্ঘদিন ধরে আশ্বাস দিলেও শেষ পর্যন্ত টাকা ফিরিয়ে না
দেয়ায় আদালতে মামলা করেন আবু তাহের। আদালত তাকে দোষী সাব্যস্ত করে ১ বছরের সশ্রম কারাদণ্ড
দেন। রায় ঘোষণার পর থেকেই পলাতক ছিলেন মো. আমিন।









