মাস্ক পরিধান করলে নভেল করোনাভাইরাস ৭০-৮০ শতাংশ প্রতিরোধ করা সম্ভব বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, আইসিটি ডিভিশনসহ বিভিন্ন সংস্থা সাড়ে তিন লাখ মানুষের মধ্যে ১০ সপ্তাহ ধরে জরিপ কার্যক্রম চালিয়েছে। এ জরিপে দেখা গেছে, সঠিকভাবে শুধু মাস্ক পরিধান করলে করোনা ৭০-৮০ করোনা প্রতিরোধ করা সম্ভব।

‘মাস্ক আমার, সুরক্ষা সবার’ ক্যাম্পেইন এবং জেলা করোনা প্রতিরোধ নিয়ে মতবিনিময় সভায় এ তথ্য দেন আইসিটি প্রতিমন্ত্রী।

নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলি, বনপাড়া পৌরসভার মেয়র কেএম জাকির হোসেনসহ অন্যরা।

এছাড়া মতবিনিময় সভায় জেলা প্রাণিসম্পদ, কোরবানির পশুর হাট ইজারাদারসহ বিভিন্ন শ্রেণী-পেশার অন্তত ৭০০ জন অংশগ্রহণ করেন।