গাইবান্ধার সাঘাটা উপজেলার তেলিয়ান বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রবীন্দ্রনাথ (৫৬) নামে এক জেলের মৃত্যু হয়েছে। গত বুধবার রাত ১টার দিকে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান বিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মৃত রবীন্দ্রনাথ উপজেলার বোনারপাড়া ইউনিয়নের ছাটকালপানি গ্রামের উপেন্দ্রনাথের ছেলে। বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিরুল আলম স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন।
বজ্রপাতে মৃত্যু
গাইবান্ধার সাঘাটা উপজেলার তেলিয়ান বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রবীন্দ্রনাথ (৫৬) নামে এক জেলের মৃত্যু হয়েছে।










