গাইবান্ধায় দীর্ঘ এক যুগ বন্ধ থাকার পর যাত্রা করেছে রামসাগর এক্সপ্রেস ট্রেন। গতকাল সাঘাটা উপজেলার বোনারপাড়া জংশন স্টেশন থেকে ট্রেনটির যাত্রা উদ্বোধন করেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন, গাইবান্ধা-২ সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি ।
২০১০ সালের ১২ নভেম্বর চালু করা হয় রামসাগর এক্সপ্রেস ট্রেনটি। কিছুদিন চলার পর ২০১১ সালের জুলাইয়ে বন্ধ হয়ে যায়। গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন বলেন, ‘এটা আমার অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল।’ ট্রেনটি পুনরায় চালু হওয়ায় দীর্ঘদিনের এ দাবি পূরণের জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।










