ফিনান্সিয়াল
এক্সিলেন্স লিমিটেডের নতুন সিইও হয়েছেন নিলুফার রহমান। ১ আগস্ট তিনি এ পদে যোগ
দেন।
অর্থায়ন, মানব সম্পদ
ব্যবস্থাপনা ও কৌশলগত ব্যাবসা উন্নয়নসহ সব মিলিয়ে প্রায় ২০ বছরের বেশি সময়ের অভিজ্ঞতাকে
কাজে লাগিয়ে তিনি ফিনেক্সেলের গ্রোথ এবং এক্সপানশান সুনিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
এর আগে নিলুফার
রহমান বিশ্বব্যাপী সমাদৃত বহুজাতিক কোম্পানি অ্যামেরিকান এক্সপ্রেস ব্যাংক
বাংলাদেশ, সিটি ব্যাংক এনএ এবং ডিএইচএলের কাস্টমার কেয়ার এবং রিলেশনশিপ ম্যানেজমেন্ট বিভাগে কাজ করেছেন।
এর বাইরে তিনি, কর্পোরেট ফান্ডিং, কাস্টমার সেবা, রিলেশনশিপ ম্যানেজমেন্ট ও প্রায়োরিটি ব্যাংকিং বিভাগে ইস্টার্ন ব্যাংকে দীর্ঘদিন
কাজ করেছেন।
নিলুফার
রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্বর ডিগ্রি লাভ করেছেন।










