ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত মিশন প্রধান বার্নড স্পানিয়ের বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বন্ধুত্ব অটুট থাকবে। সংকটকালীন সময়ে বাংলাদেশের পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন। পলাতক নেতারা রাজনৈতিক আশ্রয় চাইলে সদস্য দেশগুলো সিদ্ধান্ত নেবে। বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেসে তিনি সাংবাদিকদের এ কথা জানান।