সফরকালে তিনি চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) আয়োজিত ‘৫ম সিএমজি ফোরাম’-এ অংশ নেবেন এবং চীনের সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইয়াও ওয়েন। এ সময় সফর-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা হয়। তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ থেকে ১১ জুন অনুষ্ঠিতব্য ৫ম সিএমজি ফোরামে অংশগ্রহণ করবেন তথ্যমন্ত্রী।
চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন তথ্যমন্ত্রী
চীন সরকারের আমন্ত্রণে সরকারি সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।










