নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুত্স্পৃৃষ্টে সেলিম মিয়া (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় জামিল হোসেন নামে আরেক শ্রমিক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুুরে উপজেলার মামুদপুর ইউনিয়নের জোকারদিয়া এলাকায়।

আহত জামিল হোসেন জানান, জোকারদিয়া এলাকায় দ্বিতীয় তলা ভবনের ছাদে তারা দুজন কাজ করছিলেন। এ সময় ছাদের পিলারের একটি রডের সঙ্গে বিদ্যুতের তারের স্পর্শ করা মাত্রই হঠাৎ তিনি বিদ্যুতায়িত হয়ে ছিটকে পড়েন।