ঈদকে সামনে রেখে শপিংমল, দোকান পাট খুলে দেয়া হলেও সামাজিক দূরত্ব না মানা ও স্বাস্থ্যবিধি অনুসরণে অবহেলার কারণে বিভিন্ন জেলায় শপিং কমপ্লেক্স বন্ধ করে দিচ্ছে স্থানীয় প্রশাসন। গতকাল বুধবারও বেশ কয়েকটি জেলা থেকে এমন খবর পাওয়া গেছে। একই পথে হাঁটছে খুলনার জেলা প্রশাসন। খুলনা জেলা ও উপজেলার সব ধরনের দোকানপাট, মার্কেট শপিং মল ফের বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা প্রশাসনের এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের পর দোকান পাট, মার্কেট শপিং মল নির্দিষ্ট সময়ের জন্য খুলে দেয়া হয়েছিল। শর্ত ছিল সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কর্মচারীদের মাস্ক, হ্যান্ড গোলভস ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা ছিল। কিন্তু
সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি অসচেতনতায় এবং অবহেলায় যথাযথভাবে পালিত না হওয়ার বিষয়টি পর্যবেক্ষণে জানা যায়। ফলে সব দোকানপাট মার্কেট শপিং মল বন্ধ ঘোষণা করা হল।
খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, খুলনায় মার্কেট খোলা রাখার বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছিল। একাধিক টিম মার্কেটে থেকে স্বাস্থ্য বিধি এবং সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণের জন্য কাজও করে। তাদের পর্যবেক্ষণে কোথাও সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত হয়নি। তাই সব বন্ধ ঘোষণা করা হল। এ নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হব। তিনি বলেন, তবে ওষুধ, কাঁচা বাজারসহ আগের মতো জরুরি সেবাগুলো চালু থাকবে।
এ বিষয়ে জানতে চাইলে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, স্বাস্থ্য বিধি এবং সামাজিক দূরত্ব না মানার কারণে সব বন্ধ ঘোষণা করতে প্রশাসন বাধ্য হয়েছে।
প্রায়ই একই রকম অভিমত খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হকেরও। তিনি বলেন, দোকানপাট খোলার বিষয়ে ব্যবসায়ীরা স্বাস্থ্য বিধি না মানা ও সামাজিক দূরত্ব না মানার কারণে আবারও বন্ধ করা হয়েছে।
খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, সারাদেশেই আক্রান্তের সংখ্যা বাড়ছে। জনসমাগম ঘটিয়ে বেচাকেনার ফলে ঝুঁকি বাড়ছিল। সব বন্ধ ঘোষণা করা প্রশাসনের সঠিক পদক্ষেপ।
স্বাস্থ্যবিধি অবহেলায় খুলনাতেও কাল থেকে বন্ধ মার্কেট