জেলার রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন ও দক্ষিণ রায়পুর আব্দুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চার তলাবিশিষ্ট ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে প্রধান অতিথি হিসেবে ভবনগুলোর নামফলক উন্মোচন এবং উদ্বোধন করেন সংসদ সদস্য ও নুর উদ্দিন চৌধুরী নয়ন।

এ উপলক্ষে দক্ষিণ রায়পুর আব্দুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. রফিকুল হায়দার বাবুল পাঠান।