ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম (১৬) নামের যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সাপোটিয়া বিলে এ দুর্ঘটনা ঘটে। গতকাল দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নজরুল সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের গৌতম পাড়ার মৃত আলী জাহানের ছেলে।