নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড (শিমরাইল মোড়) এলাকা থেকে চার পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১১। গতকাল সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো প্রকাশ চন্দ্র দাস (২১), আকাশ চন্দ্র দাস (২৮), মো. আলমগীর হোসেন (২৫) ও মো. হাবিবুর রহমান (২৭)। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ২ হাজার ৩৫৫ টাকা উদ্ধার করা হয়।










