নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে  চারটি ঝুটের গুদাম পুড়ে গিয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ডের গোদনাইল এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আদমজী ইপিজেড ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমীন মোল্লা।