গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পুকুরে ডুবে ছনি মিয়া (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।  উপজেলার হোসেনপুর ইউনিয়নের ঝাপড় গ্রামে আজ শুক্রবার (১২ এপ্রিল) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। শিশু ছনি ওই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

স্বজনরা জানায়, দুপুরের দিকে বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলছিল ছনি মিয়া। এরই মধ্যে সবার অজান্তে সে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের পুকুরের পানিতে তার মৃতদেহ দেখতে পাওয়া যায়।

হোসেনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুর রহমান টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।