বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সত্যের সৌন্দর্য হচ্ছে- এটি সব সময় সকল ষড়যন্ত্র ও মিথ্যার ওপর বিজয়ী হয়।

আজ রোববার (১ ডিসেম্বর) বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেয়া স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

তারেক রহমান লেখেন, সত্যের সৌন্দর্য হলো এটি অনিবার্যভাবে অপপ্রচার ও ষড়যন্ত্রের ওপর বিজয় লাভ করে। আমাদের বিশ্বাস দেয় যে অবশেষে, ন্যায় ও সুবিচার জয়ী হয়।

তিনি বলেন, আসুন রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধ হয়ে ইতিহাসের নতুন অধ্যায় খুলি, যেখানে রাজনৈতিক মতভেদের কারণে কারো জীবন বা পরিবার ধ্বংস হবে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা গণতন্ত্রের উদ্দীপনা ধরে রাখতে অঙ্গীকারবদ্ধ যা প্রতিশ্রুতি, বিশ্বাস ও মতাদর্শের বৈচিত্র্যের ওপর বিকশিত হয়। এটি বাংলাদেশের মানুষের ক্ষমতায়ন করে নির্বাচনী অংশগ্রহণের মাধ্যমে তাদের নিজেদের ভাগ্য নির্ধারণ করতে সক্ষম করে।

তিনি আরো বলেন, সে যাত্রায় আমরা আইনের শাসন, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা, প্রতিটি নাগরিক অধিকার ও স্বাধীনতা রক্ষা এবং একটি অন্তর্ভুক্তিমূলক, সহনশীল এবং নিয়মভিত্তিক সমাজ গড়ে তুলতে চাই।