করোনা মহামারীর কারণে দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর আজ থেকে আবারো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে নাটোরের উত্তরা গণভবন ও নাটোর রাজবাড়ী।
সকাল ৯টা থেকে নাটোরের এ দুই পর্যটন কেন্দ্র দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
এক্ষেত্রে দর্শনার্থীদের যথাযথ স্বাস্থ্যবিধি মানতে হবে।
নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের ৫ এপ্রিল থেকে নাটোরের উত্তরা গণভবন ও নাটোর রাজবাড়ী দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে নাটোরের উত্তরা গণভবন
করোনা মহামারীর কারণে দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর আজ থেকে আবারো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে নাটোরের উত্তরা গণভবন ও নাটোর রাজবাড়ী। সকাল ৯টা থেকে নাটোরের এ দুই পর্যটন কেন্দ্র দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।









