ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ফিল্ডে তিনটি ওয়েলহেড কম্প্রেশার স্থাপন করা হয়েছে। ১ হাজার ৮২২ কোটি টাকা ব্যয়ে এসব কম্প্রেশার স্থাপিত হয়। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে স্থাপনকৃত কম্প্রেশার তিনটি উদ্বোধন ও লোকেশন ই এবং লোকেশন জির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।