নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়াপদা কলোনি এলাকায় ব্যাটারিচালিত রিকশা (ইজিবাইক) চালককে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল সকালে ওই এলাকার রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান। নারায়ণগঞ্জে গত দেড় মাসে এ নিয়ে চার ইজিবাইক চালক হত্যার শিকার হলেন।