কক্সবাজারের মহেশখালীতে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে এক আওয়ামী লীগ নেতাকে হত্যার অভিযোগ করা হয়েছে। তাকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির নাম রুহুল কাদের রুবেল। তিনি কালারমারছড়ার ফকিরজুম গ্রামের মোহাম্মদ আমিনের পুত্র এবং বঙ্গবন্ধু মানবকল্যাণ পরিষদের মহেশখালী উপজেলা সভাপতি বলে স্থানীয়রা জানান।