খুলনার দিঘলিয়ায় একটি পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দেয়াড়া কলোনী খেয়াঘাট সংলগ্ন আবদুস সাত্তারের পাটের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে গুদামটিতে কোন বিদ্যুৎ সংযোগ কিংবা আগুনের অন্য কোন উৎস না থাকায় অগ্নিকাণ্ডের কারণ ‘রহস্যজনক’ বলে মনে করছেন স্থানীয় ও ফায়ারসার্ভিস কর্মীরা।
অবশ্য পাটের গোডাউনের মালিক আবদুস সাত্তারের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে কেউ গোডাউনে আগুন লাগিয়ে দিয়েছে। গোডাউনে ৯০০ মণ কাটিং পাট ছিল ও গোডাউনসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
দিঘলিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ কাইমুজ্জামান বলেন, গোডাউনটিতে বিদ্যুতের কোনো সংযোগ নেই। তাই ঘটনাটি রহস্যজনক। তিনি বলেন, প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এছাড়া দু’লক্ষাধিক টাকার কাঁচা পাটও উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো সম্ভব হবে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আবদুস সাত্তারের পাটের গুদামে রহস্যজনকভাবে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন সমস্ত গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দিঘলিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তারা প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজ আল আসাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোর্শেদ বলেন, ফায়ার সার্ভিসের চেষ্টায় পাটগুদামের আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরুপণে তদন্ত চলছে।
খুলনায় পাটের গুদামে ‘রহস্যজনক’ অগ্নিকাণ্ড