কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে দুটি ডাকাত দলের সংঘর্ষে মো. জুবায়ের (২১) নামে একজন নিহত হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জুবায়ের নয়াপড়া ক্যাম্পের ই-ব্লকের দিল মোহাম্মদের ছেলে। সে সালমান শাহ ডাকাত দলের সদস্য বলে জানা গেছে। এ ঘটনায় পুতিয়া ডাকাত দলের এক সদস্য আহত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কক্সবাজার ১৬-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রথমে ক্যাম্পে পুতিয়া ডাকাত দলের লোকজন সালমান শাহ দলের এক সদস্যকে (জুবায়ের) ধরে নিয়ে গুলি করে হত্যা করে। এর সূত্র ধরেই সালমান শাহ দলের লোকজন রাতে পুতিয়া দলের জলিল ওরফে সুনিয়াকে (২২) কুপিয়ে মারাত্মক জখম করে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।









