নারায়ণগঞ্জের বন্দরের কুঁড়িপাড়া এলাকার সাত বছরের শিশু সৌরভ হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের সৎভাই সানি (১৯), ভাবি আয়শা আক্তার (১৮) ও সৎভাইয়ের শাশুড়ি শিল্পী বেগমকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা। এর আগে গত ৪ এপ্রিল সৌরভ তার নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। নিখোঁজের দুইদিন পর বৃহস্পতিবার বন্দর থানাধীন কুঁড়িপাড়া এলাকার ভাড়া বাসার পাশে জঙ্গল থেকে শিশু সৌরভের মরদেহ উদ্ধার করা হয়।
রহস্য উদ্ঘাটন
নারায়ণগঞ্জের বন্দরের কুঁড়িপাড়া এলাকার সাত বছরের শিশু সৌরভ হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ।









