বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ বলেছেন, বাংলাদেশের অগ্রযাত্রা সারা বিশ্বের গবেষণা ও বিস্ময়ে পরিণত হয়েছে। দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হবে। দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্রকে দুই পায়ে মাড়িয়ে সামনে এগিয়ে যেতে হবে। গতকাল সন্ধ্যায় যশোর পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ও আইজিপির সহধর্মিণী জীশান মির্জা ও বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জ উপমহাপরিদর্শক ড. খন্দকার মহিদ উদ্দীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের ১০ জেলার পুলিশ সুপার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।