ব্রাহ্মণবাড়িয়ায় একটি দোকানে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে শহরের পাওয়ার হাউজ রোডে জয় রেফ্রিজারেশন নামে একটি দোকানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মোফাসসিল (২২), ইসরাফিল (১৭) ও মোহাম্মদ আরমান (১৮)। তারা তিনজনই ওই দোকানের কর্মচারী।