নারায়ণগঞ্জে শীতলক্ষ্যার তীরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে বিআইডব্লিউটিএ। গতকাল সকালে শহরের বরফকল এলাকায় শীতলক্ষ্যার তীরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন যুগ্ম সচিব ও বিআইডব্লিউটিএ সদস্য (পরিঃপরিঃ) মো. মনোয়ারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর পরিচালক (বন্দর) সাইফুল ইসলাম, বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক মো. শহীদুল্লাহ, নির্বাহী প্রকৌশলী নিজামউদ্দিন পাঠান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ সাঈদ, উপপরিচালক ইসমাইল হোসেন, উপপরিচালক বাবু লাল বৈদ্য, উপপরিচালক ওবায়দুল করিম, উপসহকারী প্রকৌশলী হাবিবুর রহমান প্রমুখ।
নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএর বৃক্ষরোপণ কর্মসূচি
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যার তীরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে বিআইডব্লিউটিএ।









