‘‌সেইফ দ্য ফিউচার’ প্রতিপাদ্যকে সামনে রেখে তরুণ উদ্যোক্তাদের সৃজনশীলতা ও ব্যবসায়িক দক্ষতা তুলে ধরার লক্ষ্যে রোটারি ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট আয়োজন করেছে ‘‌ইনোভেটিভ বিজনেস আইডিয়া কনটেস্ট ২০২৫ ও চার্টার নাইট’।

সম্প্রতি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ৩৭টি তরুণ উদ্যোক্তা দল তাদের ব্যবসায়িক আইডিয়া উপস্থাপন করেন। অনুুষ্ঠানে সভাপতি ছিলেন ক্লাব প্রেসিডেন্ট এ কে এম শহিদ উল্লাহ চৌধুরী । এ সময় রোটারি ক্লাব অব চট্টগ্রাম এরিস্টোক্রেটের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রাথমিক বাছাইয়ে পাঁচটি দল ফাইনালে জায়গা করে নেয়। এরমধ্যে ডেনিম জিন্স পুনঃব্যবহারযোগ্য পণ্যে রূপান্তরের প্রকল্প তুলে ধরে চ্যাম্পিয়ন হয় রোটারেক্ট ক্লাব অব চট্টগ্রাম মেট্রোপলিটন। ২য় স্থান অধিকার করে রোটারেক্ট ক্লাব চিটাগাং ওয়াটারফলের ‘‌সুগার সাইকেল’ এবং ৩য় স্থান অধিকার করে চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির ‘‌জ্যাকফুট টিম’।

চ্যাম্পিয়ন দলের প্রতিনিধি ইয়ামিন বলেন, শিল্পোদ্যোক্তা ও অভিজ্ঞ বিচারকদের সামনে আমাদের আইডিয়া উপস্থাপন করতে পেরে আমরা অনুপ্রাণিত। অনেকে আমাদের প্রকল্পে বিনিয়োগে আগ্রহী হওয়ায় এটি আমাদের অর্জন।

বিচারকমণ্ডলীর সদস্য অধ্যাপক ড. আদনান মান্নান বলেন, ৩৭টি দলের মধ্য থেকে শীর্ষ পাঁচটি দল বাছাই করা চ্যালেঞ্জিং ছিল। প্রতিটি দলই চমৎকার উপস্থাপনা করেছে। তারপরেও ভালো আইডিয়াকে সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

ক্লাব চার্টার্ড প্রেসিডেন্ট মোস্তফা আশরাফুল ইসলাম আলভী বলেন, আমাদের ক্লাব বিগত ২০১৯ এবং ২০২২ সালের তরুনদের নিয়ে আমাদের ক্লবের সিগনেচার প্রজেক্ট ক্যারিয়ার ফিয়েস্তা আয়োজন করে। এর ধারাবাহিকতায় আমাদের এ আয়োজন। তরুনরাই আমাদের সমাজের এবং দেশের শক্তি। তরুনদের নিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। তরুনদের ব্যাবসায়িক উদ্যোগে ও আইডিয়া ফলপ্রসূ করতে কাজ করে যাচ্ছে রোটারি ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট।