আনন্দ শোভাযাত্রা, বেলুন ওড়ানো, কেক কাটা, আলোচনা সভাসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ডে পালিত হয়েছে। একই সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদক-২০২২ প্রাপ্তিতে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনকে সম্মাননা স্মারক তুলে দেয় বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগ। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ইইই বিভাগের পক্ষ থেকে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

ইইই বিভাগের চেয়ারম্যান ড. মো. তানভীর হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানের বিভিন্ন পর্বে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন, ড. ইমরান খান, সহকারী অধ্যাপক মেহেদী হাসান জুয়েল, মো. তানভীর আহম্মেদ, প্রভাষক মো. আল-আমিন, মো. মোস্তাফিজুর রহমান, নাজমুল হাসানসহ বিভাগটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।