বিনামূল্যে অসহায়দের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে লক্ষ্মীপুরে লুত্ফুল কাদীর দাতব্য চিকিৎসা ০ৎকেন্দ্র চালু করা হয়েছে। গতকাল দুপুরে পৌর শহরের শাঁখারিপাড়ায় এ কেন্দ্রের উদ্বোধন করেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মাঈন উদ্দিন পাঠান।
‘দি কাদীর ফাউন্ডেশন ইনকো. ইউএসএ’
পরিচালক আমেরিকাপ্রবাসী মাসুম হাসান কাদীরের উদ্যোগে এ দাতব্য প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়। এ দাতব্য কেন্দ্রে এলাকার দরিদ্রদের বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হরে। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে ইউএসএ থেকে ভার্চুয়াল মাধ্যমে সভাপতিত্ব করেন কাদীর ফাউন্ডেশনের পরিচালক প্রবাসী মাসুম হাসান কাদীর। দাতব্য চিকিৎসা কেন্দ্রের পরিচালক মো. মুশফিকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আবদুল আহাদ, সুশাসনের জন্য নাগরিক-সুজনের জেলা সভাপতি মো. কামার উদ্দিন, নোয়াখালী সিটি হাসপাতালের চেয়ারম্যান এ এস এম শহিদ উদ্দিন, দাতব্য চিকিৎসা কেন্দ্রের ডাক্তার সাদিক মাহমুদ চৌধুরী, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সৈয়দ আহমেদ পাটোয়ারী, বিটিভির জেলা প্রতিনিধি জহির উদ্দিন প্রমুখ।










