বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করেছেন খুলনা সিটি করপোরেশনে (কেসিসি) কর্মরত পরিচ্ছন্নতা কর্মীরা। গতকাল সকাল থেকে খুলনা প্রেস ক্লাবসহ নগরীর বিভিন্ন স্থানে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

পরিচ্ছন্নতাকর্মীরা বলছেন, দীর্ঘ পাঁচ মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। তারা আউটসোর্সিং হিসেবে সিটি করপোরেশনে পরিচ্ছন্নতার কাজ করেন। তাদের তত্ত্বাবধায়ক হাফিজুর রহমান বেতন দিতে নানা টালবাহানা করছেন।

আউটসোর্সিং পরিচ্ছন্নতাকর্মীদের তত্ত্বাবধায়ক হাফিজুল ইসলাম বলেন, শ্রমিকদের হাজিরাসংক্রান্ত একটি জটিলতার কারণে মেয়র তদন্ত কমিটি করেছিলেন। তদন্ত প্রতিবেদন তৈরি করে মেয়রকে দেয়া হয়েছে। পরের দিন তিনি অসুস্থ হয়ে ঢাকায় চলে যান।

মেয়র খুলনায় এলে সমস্যার সমাধান হয়ে যাবে।