ডায়নামিক সলিউশন ইনোভেটরস লিমিটেড (ডিসিআই) এবং ওডো-এর মধ্যে অফিশিয়াল অংশীদারত্ব চুক্তি সম্পন্ন হয়েছে। ব্যবসায়িক ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

ওডো বিশ্বব্যাপী সুপরিচিত একটি পরিপূর্ণ ইআরপি প্লাটফর্ম যা গত ১৯ বছর ধরে প্রায় ১৭০ টি দেশের ১.২ কোটিরও বেশি ব্যবহারকারীকে সেবা দিয়ে আসছে। হিসাবরক্ষণ (অ্যাকাউন্টিং), মানবসম্পদ (এইচআর), ইনভয়েসিং, সিআরএম, বিক্রয় (সেলস), ক্রয়সহ (পারচেজেস) ব্যবসার যাবতীয় প্রক্রিয়া সম্পাদনের জন্য ওডো একটি সহজ ও সম্পূর্ণ সলিউশন সরবরাহ করে। এটি সাশ্রয়ী ও ছোট বা বড় সব ধরনের ব্যবসার ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যায়।

ডিসিআই একটি সিএমএমআই লেভেল ৩ এবং আইএসও ৯০০১-সার্টিফাইড প্রতিষ্ঠান, যা ২৩ বছর ধরে বৈশ্বিক মানের সফটওয়্যার ডেভেলপমেন্ট সেবা দিয়ে আসছে। বিভিন্ন মহাদেশে ছড়িয়ে থাকা ক্লায়েন্টদের প্রয়োজন অনুযায়ী সেবা প্রদান করে প্রতিষ্ঠানটি আজ আন্তর্জাতিক সফটওয়্যার বাজারে একটি নির্ভরযোগ্য নাম। এন্টারপ্রাইজ সমাধান এবং উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করে প্রতিষ্ঠানটি ব্যবসায়িক কার্যক্রমকে সহজ ও উন্নত করতে ক্লায়েন্টদের সঙ্গে কাজ করে যাচ্ছে।

ডিএসআইর শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, তারা ওডো-এর মাধ্যমে কাস্টমাইজড ইমপ্লিমেন্টেশন সেবা প্রদান করতে প্রস্তুত। ওডো-এর সঙ্গে তাদের এই অংশীদার চুক্তি এন্টারপ্রাইজ লেভেলে তাদের কর্মকাণ্ডকে আরো এগিয়ে নিয়ে যাবে বলে তারা মনে করছেন। বিশ্বমানের সেবার প্রতি দায়বদ্ধতা এবং দীর্ঘদিনের অভিজ্ঞতায় ডিএসআই বর্তমান ডিজিটাল যুগে ব্যবসার প্রযুক্তিগত চাহিদা মেটাতে সক্ষম হবে এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। —বিজ্ঞপ্তি