কক্সবাজারের রামুতে স্থানীয় মসজিদের পুকুরে গোসল করতে নেমে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম বোমাংখিল গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু স্থানীয় শাহ আলমের ছেলে আশিকুর রহমান (৭) ও আব্দুল কাদেরের ছেলে শহিদুল্লাহ (৭)। স্থানীয় সমাজসেবক হাফিজুল ইসলাম চৌধুরী বলেন, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমি এলাকাবাসীর পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে মরদেহগুলো দাফনের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছি।









