শোকের মাস আগস্ট উপলক্ষে ঝিনাইদহে মাসব্যাপী দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গতকাল শহরের এইচএসএস সড়কের জেলা যুবলীগের কার্যালয় চত্বরে ভার্চুয়ালি এ কর্মসূচি উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক সুব্রত পাল ও সাংগঠনিক সম্পাদক সাইফুল আল সোহাগ। এ সময় জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন, যুগ্ম আহ্বায়ক রাশিদুর রহমান রাসেল, শফিকুল ইসলাম শিমুল, হাফিজুর রহমান, রাজু আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ঝিনাইদহে যুবলীগের মাসব্যাপী খাদ্য বিতরণ কর্মসূচি
শোকের মাস আগস্ট উপলক্ষে ঝিনাইদহে মাসব্যাপী দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গতকাল শহরের এইচএসএস সড়কের জেলা যুবলীগের কার্যালয় চত্বরে ভার্চুয়ালি এ কর্মসূচি উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক সুব্রত পাল ও সাংগঠনিক সম্পাদক সাইফুল আল সোহাগ।










