রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল বেলা ১১টার দিকে রেলস্টশনে এ কর্মসূচি পালন করেন দলের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ যখন দিশাহারা তখন ট্রেনের ভাড়া বৃদ্ধি সংকট আরো বাড়াবে। পরিবহন ব্যবসায়ীদের সুবিধা করে দিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত বাতিলের দাবিও জানান তারা।