দেশ গড়ার পরিকল্পনায় জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে শুরু হলো ‘আমার ভাবনায় বাংলাদেশ জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতা’র কর্মসূচি। গতকাল শুরু হয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে। সেরা ১০ জন বিজয়ী পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপচারিতার সুযোগ।

গতকাল সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। সে সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও সাবেক সিনিয়র সচিব ইসমাইল জবিউল্লাহ, বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা ডা. জিয়াউদ্দিন হায়দার, ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ড. সাইমুম পারভেজ এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়েরুল কবির খানসহ দলীয় নেতারা।