সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রদের জন্য নির্মিত সৈয়দ মুজতবা আলী হলের বর্ধিতাংশের উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। গতকাল সকালে এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, সৈয়দ মুজতবা আলীর ভ্রাতুষ্পুত্র সৈয়দ রুহুল আমীন। স্বাগত বক্তব্য দেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরফিন খান। এ সময় অন্যান্যের মধ্যে সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ উপস্থিত ছিলেন। সৈয়দ মুজতবা আলী হলের প্রাধ্যক্ষ জানিয়েছেন, গত ২৭ আগস্ট থেকে হলের বর্ধিতাংশে নতুন শিক্ষার্থীদের সিট বরাদ্দ কার্যক্রম শুরু হয়ে ১ সেপ্টেম্বর পর্যন্ত চলে। আজ থেকে শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন।